লিড নিউজ
ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫


সিলেটমিডিয়াডেস্ক: ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
ইশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে চারজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।




