লিড নিউজ
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেটে কর্মসূচী


মিডিয়া ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২৩ শে জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
দুপুর ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। এতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।



