লিড নিউজ

চুনারুঘাটে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী নেতা নিহত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী নেতা আবুল হোসেন ওরফে আকল মিয়া (৬০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আকল মিয়া চুনারুঘাট বাজার ব্যকস এর সভাপতি ও আহলে সুন্নাত ওয়াল জামাতের চুনারুঘাট উপজেলার সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে চুনারুঘাট পৌর শহরের বাল্লা রেলগেইট এলাকার বাসা থেকে বের হয়ে মসজিদে ফজরের নামাজ আদায় করে বাসায় ফেরার পথে একদল দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

তার শোরচিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button