সিলেট বিভাগ

সুনামগঞ্জে বধ্যভূমিতে আলোক প্রজ্বালন

নিউজ ডেস্ক:
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সুনামগঞ্জ পিটিআইসংলগ্ন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোক প্রজ্বালন করা হয়েছে।


বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও আলোক প্রজ্বালন করা হয়।

এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, পৌর মেয়র নাদের বখত, জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজনসহ গণমাধ্যমকর্মীরা প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: লিংক

Related Articles

Back to top button