জনসমক্ষেই যৌনতায় লিপ্ত হলেন জাস্টিন বিবার


বিনোদন ডেস্ক : কানাডিয়ান পপস্টার জাস্টিন বিবার আবারো তার প্রাক্তন বান্ধবী মার্কিন সঙ্গীতশিল্পী সেলেনা গোমেজের প্রেমে মজেছেন। জোড়া লেগেছে এই পপতারকা জুটির ভাঙ্গা সম্পর্ক। তবে, সেলেনার সাথে সম্পর্ক ছেদের পর বিবার মডেল সোফিয়া রিচির প্রেমে পড়েছিলেন।
সোফিয়ার সাথে প্রেম করার সময় এক অন্তরঙ্গ মূহুর্তে ক্যামেরায় ধরা পড়েন বিবার। সেই ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল। ছবিতে দেখা গিয়েছে, সমুদ্রের ধারে সাবেক এই প্রেমিকার সঙ্গে উদ্দাম ঘনিষ্ট অবস্থায় রয়েছেন জাস্টিন।
সোফিয়ার ১৮তম জন্মদিন সেলিব্রেট করতেই ইউএসএ গিয়েছিলেন জাস্টিন। বেশ কিছুদিন ধরেই জাস্টিন তার সোফিয়ার সঙ্গে তার সোশ্যাল নেটওয়ার্কে অনেক ছবিও আপলোড করছিলেন। তবে সেলেনার সঙ্গে ব্রেক আপ হওয়ার পর তার ফলোয়ারদের সমালোচনার মুখে পড়েন এই পপ ষ্টার।
অনেকেই “চিটার” বলেও কটাক্ষ করতে থাকে তাকে। আর এই অপমানে তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দেন। আর তার পর থেকেই পাপারাৎজিরা জাস্টিনের গতিবিধির উপরে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন। আর তখনই এমন এক কাণ্ডে ধরা পড়েন এক ভক্তের ক্যামেরায়। আর সেই ছবি এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। হঠাৎ এমন দৃশ্যের ছবি দেখে বেশ অবাকও হয়েছেন অনেকেই।
মার্কিন মডেল সোফিয়া রিচির সাথে বিবারের সম্পর্ক ছেদ হয়েছে বেশ কিছুদিন আগে। বিবার-সেলেনার ঘনিষ্ঠতা আবারো বেড়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, তারা নাকি বিয়ের প্রস্তুতি নিচ্ছেন।




