লিড নিউজ

বিয়ানীবাজারে মিটার রিডিংয়ের সাথে বিদ্যুৎ বিলের গড়মিল : গ্রাহক অসন্তোষ চরমে

নিজস্ব প্রতিনিধি : মিটার রিডিং নেয়ার দশদিন পরও বিদ্যুৎ বিলের উল্লেখিত রিটিং থেকে মিটারের রিডিং অনেক কম থাকায় গ্রাহকদের মধ্যে পল্লীবিদ্যুতের বিল তৈরীর প্রক্রিয়া নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে।

বিয়ানীবাজার পল্লীবিদ্যুতের সংশ্লিষ্টদের দায়িত্ব অবহেলাসহ এলাকাবাসী দুর্নীতির অভিযোগ তুলেছেন।

পল্লীবিদ্যুতের বিদ্যুতের বিলের সাথে মিটার রিডিংয়ের গড়মিল শনিবার ধরা পড়ে পৌরসভার খাসা এলাকায়। এলাকার বেশ কিছু গ্রাহকের বিদ্যুৎ বিলে এ বিষয়টি ধরা পড়ে।
খাসা এলাকার সাখাওয়াত আলীর বিদ্যুৎ বিলের মিটার রিডিং ১৭২৮০ থেকে ১৭৫৮০ দেখানো হয়। মে মাসে তিনি ৩০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছেন। চলতি মাসের ৮ জুন বিলটি তৈরী করা হয়। সর্বমোট বির এসেছে ১৫৯০ টাকা।

হঠাৎ করে বেশি বিল আসায় বিলের সাথে মিটার রিডিংয়ের গড়মিল ধরা পড়ায় তিনি বিদ্যুৎ কর্তৃপক্ষের পাশাপাশি সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন।

১৭ জুন সকাল ১০টা তার মিটারের রিডিং ছিল ১৭৫২৩ (৪)। একইভাবে তার প্রতিবেশি বেশ কয়েকজনের বিদ্যুৎ বিলে একই বিষয়টি দেখা যায়।
এ নিয়ে বিয়ানীবাজার পল্লীবিদ্যুৎ ডিজিএম অভিলাস চন্দ্র পালের মোবাইল নম্বর নম্বর থাকায় কতৃৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি।

তবে পল্লীবিদ্যুৎ পরিচালক শফিউল ইসলাম বলেন, মিটার রিডাররা এরকম ভুল করার অভিযোগ প্রায়ই পাওয়া যায়।

বিষয়টি সমাধানের পাশাপাশি তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হয়। তিনি বলেন, আগামীতে এরকম ভুল যাতে দ্বিতীয়বার না হয় সে বিষয়ে কর্তৃপক্ষ কঠোরভাবে নজরদারি রাখবেন।

Related Articles

Back to top button