সিলেট বিভাগ

সিলেটে বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভবনা

স্টাফ রিপোর্ট:
সিলেটের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। দমকা-হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও নদীবন্দরে কোনো সতর্কতা সংকেত নেই। মঙ্গলবার (৯ মার্চ) রাতে এক পূর্বাভাসে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়েছে- পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ অবস্থায় বুধবার (১০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সিলেটে দিনের তাপমাত্রা কিছুটা কম থাকার পাশাপাশি রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার (১১ মার্চ) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তাপমাত্রা বাড়তে পারে।

এদিকে, মঙ্গলবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৩৯ মিলিমিটার।

Related Articles

Back to top button