লিড নিউজঅন্যান্যসিলেট বিভাগসুনামগঞ্জ

দিরাইয়ে ৪৫ টাকা কেজি করে পেঁয়াজ বিক্রি

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: দিরাই পৌর এলাকায় টিসিবি ডিলারের মাধ্যমে খোলাবাজারে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। সোমবার সকাল ১১ টায় দিরাই হাইস্কুল রোডে খোলাবাজারে পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সফি উল্লাহ ও পৌর মেয়র মোশাররফ মিয়া।

এসময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, দিরাই পৌরসভার কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, নুরুজ্জামান, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, ছাত্রলীগ নেতা সুমন সহীদ প্রমুখ। ডিলার শাহীন মিয়া জানান প্রতিদিন ১ টন করে পেঁয়াজ বিক্রি করা হবে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে, এর মধ্যে সরকারি ভাবে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা করে বিক্রি করায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দীর্ঘ লাইন ধরেছেন।

Related Articles

Back to top button