সিলেট বিভাগ

সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের শ্রদ্ধা

নিউজ ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মহান নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন সিলেটের আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার (১৭ মার্চ) সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম নেতৃত্বে রেঞ্জ অফিস, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসন, সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফের নেতৃত্বে মহানগর পুলিশ, সিলেট জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং সিলেট মহানগর আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে, মুজিববর্ষকে কেন্দ্র করে সাজ সাজ রবে সেজেছে সিলেট নগরী। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে সাঁটানো হয়েছে উৎসব লোগো সম্পর্কিত ব্যানার, ফেস্টুন। জাতির পিতার জন্ম উৎসবকে রঙিন করে তুলতে করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। চলছে ডিজিটাল প্রচারণাও।

Related Articles

Back to top button