লিড নিউজ
বালাগঞ্জে বজ্রপাতে নিহত ১


বালাগঞ্জ প্রতিনিধি ॥ সিলেটের বালাগঞ্জ উপজেলায় বজ্রপাতে আব্দুল আহাদ(১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সে পশ্চিম গৌরিপুর ইউনিয়ের শ্রীনাথপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, দুপুর ১ টার দিকে বাড়ির পাশে অবস্থিত হাওরে হাস চড়াতে গেলে সেখাতে আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ তার লাশ উদ্ধার করে।



