সিলেট বিভাগ

জকিগঞ্জে মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি!

নিউজ ডেস্ক:

জকিগঞ্জে একটি মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটছে।

এ ঘটনায় এলাকার লোকজের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

জানা গেছে, উপজেলার বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দি গ্রামের ইংল্যান্ডের নিউক্যাসেল প্রবাসী সৈয়দ মানিক মিয়ার অর্থায়নে নির্মাণ করা হয় শাহজালাল জামে মসজিদ। মসজিদ নির্মাণের পর উন্নয়ন কাজের জন্য জকিগঞ্জ-সিলেট সড়কের পাশে পাকা দিয়ে তৈরী একটি দান বাক্স বসানো ছিলো। বেশ কয়েকদিন থেকে অজ্ঞাতরা দান বাক্সটি ভেঙ্গে টাকা চুরি করে ফেলে। চলতি সপ্তাহে আবার দান বাক্সটি ভেঙ্গে টাকা নিয়ে গেছে অজ্ঞাতরা।

এ ঘটনার পেছনে নেশাগ্রস্থ ও জুয়াড়ীরা জড়িত থাকতে পারে বলে অনেকের দাবি।

মসজিদের মোতাওয়াল্লী মুক্তিযোদ্ধা হোসেন আলী জানান, চলতি সপ্তাহসহ ইতিপূর্বে বেশ কয়েকবার মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটছে। এ ঘটনায় কাউকে চিহ্নিত করতে না পারায় থানায় কোন অভিযোগ করেননি।

তবে তিনি দাবি করেন, প্রায় দিন রাতে এলাকায় নেশাগ্রস্থ ও জুয়াড়ী লোকদের আনাগুনা দেখা যায়। এ কারণে ধারণা করা হচ্ছে হয়তো তারাই এ ঘটনার পেছনে থাকতে পারে।

Related Articles

Back to top button