সিলেট বিভাগ

সিলেটে ট্রাক্টরচাপায় কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক:
সিলেটে মাটিভর্তি ট্রাক্টরচাপায় এক কিশোরের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সিলেটের জালালাবাদ থানাধীন মিরপুর গ্রামে শনিবার (১০ এপ্রিল) বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে। নিহত ছাবের মিয়া (১২) মিরপুর গ্রামের জামাল মিয়ার ছেলে।

সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাপ উল্যাহ তাহের জানান, বেলা আড়াইটার দিকে মিরপুর গ্রামের জামাল মিয়ার বাড়ির সামনে দিয়ে মাটিভর্তি ট্রাক্টর যাওয়ার সময় সেই ট্রাক্টরের ধাক্কায় তার ছেলে ছাবের মিয়া মারাত্মক আহত হয়।

স্থানীয়রা ছাবেরকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।

পরে জালালবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button