লিড নিউজ

সিলেট গৌরবের অংশীদার হলেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার

আহমেদ বকুল : যুগ যুগ থেকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় ছিল। ছিল মাঠ ; ছিলেন প্রশাসকগন। কিন্ত জেলা প্রশাসনের চৌহদ্দির ভেতর ছিলোনা কােন নতুনত্বের ছােঁয়া। খুবই সাদামাটা। অন্য দশটি হাইরাইজ ভবনের মত এই ভবনগুলোও। মাঠও ছিল একদম মামুলী। কিন্ত এই মাঠের বর্তমান অবস্থা একেবারে ভিন্ন!

21277899_1402272093161603_1348162670_o

বদলে গেছে জেলা প্রসাসনের মাঠ! বদলে যাচ্ছে আসপাশের চিত্র। সিলেটের জেলা প্রশাসক জনাব মােঃ রাহাত আনোয়ার তাঁর সৃজনশীল চিন্তনের মাধ্যমে এক নান্দনিক পরিবেশ সৃষ্টি করেছেন। জেলা প্রশাসনের কার্যালয়ের মাঠে গড়ে তোলেছেন আরেক সিলেট! ‘সিলেট গৌরব’নাম দিয়ে সিলেটের গৌরবকে তিনি ধারণ করেছেন নান্দনিকতার শৈল্পীক ছােঁয়ায়। কি নেই এই মাঠে!

21268191_1402272116494934_1085097072_o

পরিকল্পনা করা হয়েছে জেলা প্রশাসন কার্যালয়ের ঠিক সামনের মাঠটিকেও ফুলে ফুলে সুভিত করা হবে। আর এসব পরিকল্পনার অনুঘটক হচ্ছেন সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার।

যুগে যুগে মানুষ তার সৃজলশীল কর্মকান্ডের মাধ্যমে সমাজ- রাষ্ট্র ও বিশ্বকে একটি উচ্চতায় নিয়ে যান। এই সৃজনশীল মানুষদের অবদানে মানুষ উপকৃত হয়, আলোকিত হয়, বিকশিত হয়! মানুষের চিন্তা-চেতনায় প্রভাব বিস্তারকারী মানুষ বেঁচে থাকেন মানুষের অন্তরের গহীন ভেতর!

সরকারি টাকা অনেক সময় জলে যায় -এরকম একটি প্রবাদ আমাদের দেশে চালু আছে। কিন্ত এধারণাকে পাল্টে দেন অনেক সুচিন্তক কর্মকর্তা। তারা তাদের সততা,মেধা ও উদ্ভাবনী চিন্তা চেতনার স্ফূরন ঘটিয়ে সরকারি টাকাকে অনেক ভাল কাজে ব্যায় করে দৃষ্টান্ত স্থাপন করেন!

21245193_1402272109828268_1388172452_n

এম্নি এক কর্মকর্তা হলেন সিলেটের জেলা প্রশাসক জনাব মােঃ রাহাত আনোয়ার।
তিনি জেলা প্রশাসনের চৌহদ্দির ভেতর ‘সিলেট গৌরব’ প্রতিষ্ঠা করে নিজেকে সিলেট গৌরবের অংশিদার করেছেন। সিলেটে জেলা প্রশাসক হিসেবে আসার আগে জনাব মােঃ রাহাত আনোয়ারর রংপুরের জেলা প্রশাসক ছিলেন। তাঁর বদলী রংপুরবাসী মেনে নিতে পারেনি! যার জন্য রংপুরের মানুষ জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ারকে সেখানে আরও অনেকদিন রাখার দাবিতে মানব বন্ধন করেছিল।

অত্যন্ত সদালাপি ও নিরহংকারাী সাদা মনের মানুষ মোঃ রাহাত আনোয়ার সিলেটে জেলা প্রশাসক হিসেবে আসার পর থেকে এই জেলার মানুষ তাঁর বিভিন্ন কর্মকৌশল ও দৈনন্দিন কর্মকান্ডে সন্তােষ্ট।
অধ্যাপনার পেশায় ছিলেন।

তাই প্রশাসনে এসেও অধ্যাপনার টানে ছুটে যান বিভিন্ন প্রাইভেট ইউনির্ভাসিটিতে। বিভিন্ন বিষয়ের উপর লেকচার প্রদান করে শিক্ষার্থীদের মনোজগতকে আন্দােলিত করে চলেছেন। শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়া সিলেটের ছাত্র-ছাত্রীদেরকে কীভাবে আরও এগিয়ে নেয়া যায় এ ব্যাপারেও রয়েছে তাঁর সময়ােপযােগী পরিকল্পনা। যার সুনির্দীষ্ট লক্ষ্য নিয়ে তিনি নিরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন। এই পরিকল্পনার সুফল একদিন সিলেটবাসী পাবে।
‘সিলেট গৌরবের’এই রেপ্লিকাগুলো খুব যত্ন সহকারে তৈরী করছেন সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের শিক্ষক চিত্রশিল্পী ইসমাইল গণি হিমন।

21284405_1402272129828266_1977923094_o

তার সাথে সহযােগী হিসেবে কাজ করছেন চিত্রশিল্পী আলী দেলওয়ার। সিলেটের জেলা প্রশাসক জনাব মোঃ রাহাত আনোয়ার ‘সিলেট গৌরব ‘ প্রতিষ্ঠা করে নিজেকে সিলেট গৌরবের অংশ করে অনেক উচ্চতায় নিয়ে গেলেন! যুগ যুগ ধরে তাঁর এই অমর কীর্তি ইতিহাসের
স্বাক্ষ্য বহন করবে।

‘বিশাল বিশ্বে অসংখ্য মানুষের ভীড়ে
কে কার মনে রয়?
শুধু বেঁচে থাকে তার কাজ অনন্তকালের স্বাক্ষর হয়ে
নাহি তার কােন ক্ষয়’।

Related Articles

Back to top button