রাজনীতিলিড নিউজসিলেট

ছাত্রলীগ নেতা তুষারের বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের উপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়- কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক সিলেট মহানগর ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের উপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার প্রত্যাহার করা হল।

বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আব্দুল আলীম তুষার।

এর আগে গত বছরের অক্টোবর মাসে মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণার পাশাপাশি তুষারকে বহিষ্কার করা হয়।

Related Articles

Back to top button