লিড নিউজ

অবশেষে জামিন পেলেন বিয়ানীবাজারের ছাত্রলীগ নেতা

বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজার পৌরশহরে দুই দললে সংঘর্ষে নিহত পথচারী নিজু হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম।
হাইকোর্টের নির্দেশনার আলোকে দীর্ঘ ৪৯ দিন কারাভোগের পর তিনি বুধবার সন্ধ্যায় সিলেট কারাগার থেকে মুক্তি পান।
গত ২৬ ফেব্রুয়ারি সুপ্রীমকোর্টের হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চে সাইদুল ইসলামের অন্তর্বর্তীকালিন জামিনের শুনানী অনুষ্ঠিত হয়। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি জাফর আহমদ শুনানী করেন।
বাদী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মুশফিকুর রহমান, সরকার পক্ষে ছিলেন ডেপুটি এটর্নী জেনারেল ড. বশির উল্লাহ।
সূত্রমতে, নিজু হত্যা মামলার এজাহারভূক্ত ৪নং আসামী সাইদুল ইসলাম গত ১০ জানুয়ারি সিলেটের আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জামিন না মঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
২০১৫ সালের ৩০ জানুয়ারি রাত ১০টায় দক্ষিণ বিয়ানীবাজার সিএনজি স্ট্যান্ডের দখল নিয়ে ছাত্রলীগ নেতা জামাল ও শ্রমিক নেতা সাবুল আহমদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বন্দুকের গুলিতে প্রাণ হারান কসবা গ্রামের শহরে সবজি ব্যবসায়ী পথচারি নিজু আহমদ। এ ঘটনায় সাবুল আহমদ বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জামাল হোসেন, শাহজাহান কবির, কলিম উদ্দিন, সাইদুল ইসলাম, ফয়সল হোসেন, সুনাই মিয়া, আলম, কামরুল, হোসেন আহমদ, অপু, আনোয়ারসহ অজ্ঞাতনামা ২০ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

Related Articles

Back to top button