লিড নিউজসিলেট

বন্দরবাজারে সাইনবোর্ড ও হকার উচ্ছেদে অভিযান

নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় অবৈধ সাইনবোর্ড অপসারণ ও রাস্তা দখল করে বসা হকারদের উচ্ছেদে অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন।

বুধবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত লালবাজারে চলা এ অভিযানে নেতৃত্ব দেন মেয়র আরিফুল হক চৌধুরী।

এছাড়া যেসব দোকানের সামনের শেড রাস্তার উপর পড়েছে সেগুলো দ্রুত সড়িয়ে নেওয়ার জন্য নির্দেশ দেন মেয়র।

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবরসহ কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button