সিলেট বিভাগ

‘মাদ্রাসার উন্নয়নে প্রবাসীদের দান প্রশংসার দাবীদার’

দিরাই প্রতিনিধিঃ
মাটিয়াপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে আমাদের গ্রামের প্রবাসীরা মাদ্রাসার শুরু থেকে অদ্যাবদি সার্বিক সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, প্রবাসীরা সবসময় মাদ্রাসার খুঁজ খবর রাখছেন। মাদ্রাসার সার্বিক উন্নয়নে তাদের ভূমিকা প্রসংশার দাবিদার । আগামীতে মাদ্রাসার উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে এ আমাদের কামনা। মঙ্গলবার দিরাই উপজেলার মাটিয়াপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সভায় বক্তারা এ সব কথা বলেন। পরিচালনা কমিটির সভাপতি হাজী রফিক উদ্দিনের সভাপতিত্বে ও মাদ্রাসার নাজিম মাওলানা সিরাজুল ইসলাম পরিচালনায় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহতামিম মাওলানা শামছুল হক, পরিচালনা করেন কমিটির সদস্য আব্দুর রহিম, আব্দুল কাউয়ুম, সৈয়দ আব্বাস আলী, সিকন্দর আলী, হাজী সিজিল খান, সিজিল মিয়া, আনফর উদ্দিন, আতাউর রহমান, তাজুল ইসলাম খান, ইউপি সদস্য আজিজুর রহমান আরজু, হাফিজ সালে আহমদ, জালাল মিয়া, সানু আহমেদ, রিপন মিয়া, আব্দুল কাহহার, জায়েদ মিয়া, তামিম মিয়া, মুজাহিদ খান সহ সংগঠনের নেতৃবৃন্দ। বিকেলে মাটিয়াপুর পশ্চিম পাড়া সংগঠন এর আয়োজনে অনুষ্ঠিত মাদ্রাসা প্রাঙ্গণে বার্ষিক ওয়াজ মাহফিলে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভায় ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন। সভা শেষে মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

Back to top button