হবিগঞ্জ

হবিগঞ্জ জেলা যুব জমিয়তের কার্য-নির্বাহী পরিষদের শপথ গ্রহন

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ জেলা যুব জমিয়তের কার্য-নির্বাহী পরিষদের শপথ গ্রহন অনুষ্টান  সম্পন্ন  হয়েছে।

২৬ শে মার্চ মঙ্গলবার বিকাল ৫টায় শতাব্দির ঐতিহ্যেলালিত রাজনৈতিক কাফেলা জমিয়তের সহযোগী সংগঠন যুব জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার গত ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রি-কাউন্সিলে নব-নির্বাচিত কার্য-নির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় হবিগঞ্জ শহরের খোয়াই মুখস্থ নুরুল হেরা মসজিদ কমপ্লেক্সের ৩য় তলায় জেলা জমিয়ত মিলনায়তনে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মুহতারাম সভাপতি, হাফেজ মাওলানা তাফহিমুল হক। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জমিয়ত প্রচার সম্পাদক, ডা. মাও. আব্দুল করিম আজহার। সংগঠনের নিয়মানুযায়ী প্রথমে মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মহোদয় নব-নির্বাচিত জেলা সভাপতিকে শপথ বাক্য পাঠ করান। পরে জেলা সভাপতি নির্বাচিত অন্যান্য দায়িত্বশীল-সদস্যদের শপথ পাঠ করান। এবং শপথ অনুযায়ী নিজ নিজ দায়িত্ব পালনে ব্রত হওয়ার আহ্বান জানান। শপথ গ্রহণ পরবর্তী ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় কেন্দ্রীয় সভাপতি মহোদয় ১৯৭১ সালের দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে আত্মত্যাগের বীরত্বগাতা সোনালী ইতিহাস সম্পর্কে আলোচনা করেন। এবং স্বাধীনতার সোপানে দেশের যুব সমাজকে সকল জুলুম-নির্যাতনের বিরোদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান। যারা শপথ গ্রহণ করেন, মাও. মামনুনুল হক (সভাপতি) মাও. বশীর আহমদ (সাধারণ সম্পাদক), হাফেজ শহিদুল ইসলাম (সহ-সভাপতি), মাও. শেখ জয়নাল আবেদীন (সাংগঠনিক সম্পাদক), হাফেজ সোহাইল আহমদ (সহ-সাধারণ সম্পাদক), মাও. আলী আহমদ (সহ-সাংগঠনিক সম্পাদক), মাও. শাহ হুমায়ুন কবীর (প্রচার সম্পাদক), মাও. আব্দুল হক (সাহিত্য সম্পাদক), হাফেজ আজিজুল হক (তথ্য সম্পাদক), মাও. সাজ্জাদ হুসাইন (সমাজ-সেবা সম্পাদক), হাজি ইমরান আহমদ (সদস্য), মাও. মামুনুর রশিদ (সদস্য), মাও. হুসাইন আহমদ (সদস্য), মাও. কাওসার আহমদ (সদস্য), মাও. আব্দুল আউয়াল (সদস্য), মাও. সালমান আহমদ (সদস্য), মাও. নাছির উদ্দিন খান (সদস্য), মাও. আবু রুহানী (সদস্য)।

Related Articles

Back to top button