খালেদা জিয়ার গাড়ীতে হামলার প্রতিবাদে সিলেট ছাত্রদলের বিক্ষোভ


নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রোববার (২৯ অক্টোবর) দুপুর ২টায় নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর মিরাবাজার থেকে শুরু করে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বন্দরবাজার পেপার পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বদরুল আজাদ রানার সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রদলের কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইমরানুল ইসলাম জাসিম দেলওয়ার হোসেইনের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি রুজেল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যর রাখেন মহানগর ছাত্রদলের সহ সভাপতি অর্পণ ঘোষ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল খালিক মিল্টন, শাহজাহান রশিদ সাজু।
সমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রুবেল আহমদ রানা, জেলা ছাত্রদলের সহ সাহিত্য প্রকাশনা সম্পাদক শাহাজাহান চৌধুরী, মহানগর ছাত্রদলের সমবায় বিষয়ক সম্পাদক নোমান মাহমুদ কাওছার, জেলা সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম রুহুল, আব্দুল মুকিত মুকুল, ল’ কলেজ ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) আবু ইয়ামিন চৌধুরী, জেলা ছাত্রদলের আপ্যায়ন বিষযক সম্পাদক অমর ফারুক, মহানগর ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক আবুল হোসেন, লিমন আহমেদ, আহমদ আল-আমীন, জেলা ছাত্রদলের সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক শাহজাহান চৌধুরী মাহী, মনির হোসেন, সেলিম আহমদ, আরিফুজ্জামান আরিফ, হারুনুর রশিদ, আলমগীর হোসেন, বদরুল ইসলাম, কবির আহমদ, ফাহাদ আহমদ, ফাহিম আহমদ, মিনহাজ উদ্দিন , হাসান আহমদ, আরিয়ান আহমদ, তানিম আহমদ, পাপ্পু হোসেন, আহমেদ শাওন, জীবন আহমদ, সিরাজ উদ্দিন, লিমন হোসেন, আব্দুল কুদ্দুস, রহমত মারুফ, আলাউদ্দিন, ইসতিয়াক আহমদ, নোম্মান মিয়া প্রমুখ।




