গোলাপগঞ্জে মাদকসহ ৪ ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জ উপজেলায় মাদকসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের দুটি দল শনিবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
জানা যায়, থানার এসআই পার্থ সারথী দাসের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ভাদেশ্বর নালিউরী এলাকায় অভিযান চালায়। এসময় ৫শ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা রাজ উদ্দিন(৫৬) ও মকবুল আলী(৬২) কে গ্রেফতার করে।
রাজ উদ্দিন নালিউরী গ্রামের মৃত মাতাই মিয়ার ছেলে এবং মকবুল আলী দক্ষিণ কানিশাইল গ্রামের মৃত মিম্বর আলীর ছেলে।
অপরদিকে, থানার এসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের অপর একটি দল রনকেলী এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা জাহিদ হাসান চৌধুরী উরফে অপু (৩৫) ও তায়েফ (২৮) কে গ্রেফতার করে।
জাহিদ রনকেলী গ্রামের মৃত মামুন আহমদ চৌধুরী ও তায়েফ মৃত মকবুল আলীর ছেলে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।




