সিলেট বিভাগ

সিলেট বিভাগীয় কমিশনারের সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:
বানিয়াচংয়ে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান।
বুধবার (১৩জানুয়ারী) সকাল ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার বলেন, প্রশাসনের কর্মকর্তাগন হলেন প্রজাতন্ত্রের কর্মচারী। জনগনের ট্যাক্সের টাকায় আমরা কর্মকর্তা-কর্মচারীগন বেতন পাই। সেই জন্য জনগনের সাথে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে এবং সেই অনুযায়ী আচরন ও ব্যাবহার করতে হবে।
এ সময় তিনি আরও বলেন করোনার সংকটে যেখানে বেসরকারি অনেক প্রতিষ্টান বন্ধ হয়ে যাচ্ছে এমন কি অনেকের বেতন-ভাতা বন্ধ রয়েছে সেখানে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীগনের বেতন বন্ধ হয় নাই। পে-স্কেল চালু হওয়ার পর সরকারি সার্ভিসের লোকদের সুযোগ সুবিধা অনেক অনেক গুন বেড়েছে। হ্যা এটা সত্য যে, আমরা পরিশ্রম করেই সুযোগ সুবিধা সরকার থেকে পাচ্ছি।
বক্তব্যের শেষ পর্যায়ে বিভাগীয় কমিশনার কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়ে বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ৯টা-৫টা সেবার মনোভাব নিয়ে মনোযোগ সহকারে কাজ করলে অনেক সমস্যার মধ্যেও আমরা দেশকে এগিয়ে নিতে পারবো।

১৩জানুয়ারী বুধবার সকাল ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক কামরুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামূল হক, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার, উপজেলা পোস্ট মাষ্টার লিটন চৌধুরী, বানিয়াচং উপস্বাস্থ্য কেন্দ্রের ডাঃ সজীব, ইউআরসি কর্মকর্তা জাহিদ তালুকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমূখ।
সভায় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সংবাদকর্মীগণ ।
সভাশেষে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, দুটি ইউপি ডিজিটাল সেন্টার, আশ্রয়ন প্রকল্প, কাচারি অফিস, বিদ্যালয়, ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন। এরপূর্বে বানিয়াচং উপজেলা পরিষদে পৌছার পূর্বে পথিমধ্যে খানবাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয় ও জাতুকর্ণ পাড়ায় নির্মাণাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পরিদর্শন করেন।

Related Articles

Back to top button