লিড নিউজসিলেট বিভাগ

৪ অক্টোবর থেকে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সিলেট থেকে লন্ডনে সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে।
তিনি সোমবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বিষয়টি তাকে নিশ্চিত করেছেন।
ইতোমধ্যে বেবিচক ও ইউকের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের (ডিএফিটি) ভার্চুয়াল সভায় এ সংক্রান্ত আলোচনা হয়েছে।

(বেবিচক) চেয়ারম্যান আরো জানান, আগামী ৪ অক্টোবর থেকে সিলেট থেকে লন্ডন রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ইউকে ডিএফটি বলেছে, তারা উদ্যোগ নেবে। ফের ডিএফটি টিম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করবে বলেও জানান তিনি। সৌজন্যে: দৈনিকসিলেটডটকম

Related Articles

Back to top button