সিলেট বিভাগ
নগরীতে ইয়াবাসহ ১জন গ্রেফতার

নিউজ ডেস্ক:
সিলেট নগরীতে ১০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ জানুয়ারি) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার বড়শালা বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী সিলেটের এয়ারপোর্ট থানার দক্ষিণ লালবাগ, বাছাটিলা গ্রামের মৃত রমিজ আলীর ছেলে মো. আব্দুর নূর (৩৫)। বর্তমানে সিলেটের এয়ারপোর্ট থানার সোনাডর, ইউনুস মার্কেট এয়ারপোর্ট হাউজিং এলাকার হেলাল আহমেদের বাসার ভাড়াটিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, নগরীর বড়শালা বাইপাস এলাকার আজমল আহমদের মাহদি ষ্টোরের সামন থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি.) পলাশ চন্দ্র দাশ ও এসআই (নি.) অমিত সাহা সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এয়ারপোর্ট থানার মামলা দায়ের করা হয়েছে।




