সিলেট বিভাগ

গোটাটিকরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক:
নগরীর দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিবলু আহমদ (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। নিহত শিবলু আহমদের সুনামগঞ্জে। তিনি সিলেটে থাকতেন এবং শ্রমিকের কাজ করতেন।

শনিবার সকাল ১১টার দিকে গোটাটিকর এলাকার সুন্দরবন কমিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুতের লাইনের উপর থাকা গাছের ডাল কাটতে গেলে হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পুলিশ, বিদ্যুৎ বিভাগের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শিবলুকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

Related Articles

Back to top button