আজ সিলেট ও সুনামগঞ্জের যে যে স্থানে বিদ্যুৎ থাকবে না

নিউজ ডেস্ক:
উন্নয়নমূলক কাজের জন্য সিলেট মহানগরীর বেশ কয়েকটি এলাকা এবং সিলেট ও সুনামগঞ্জের ৪ উপজেলায় আজ শনিবার (৩০ জানুয়ারি) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) পৃথক দুটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট ১৩২/৩৩ কেভি গ্রিড উপেকেন্দ্রের ৩৩ কেভি বাসবার-এর জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ৩০ জানুয়ারি (শনিবার) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা সিলেট জেলার সদর, দক্ষিণ সুরমা ও জৈন্তাপুর উপজেলা এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অপর আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, উন্নয়নমূলক কাজ ও গাছ-পালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো, সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের আওতাধীন সিলেট মহানগরীর শাহজালাল উপশহর, তেররতন, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, রাজপাড়া, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, হাফিজ কমপ্লেক্স, যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরীপাড়া, চালিবন্দর, নির্বাচন কমিশন অফিস, কাস্টঘর, হকার্স মাকেট, কালীঘাট, মহাজনপট্রি, বটেরতল, মাছিমপুর, ছড়ারপার, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরেরচক, মেন্দিবাগ, কুশিঘাট, শাহপরান থানা, সাদাটিকর, সোনাপুর, নয়াবস্তি , টিবি হাসপাতাল, মিতালিটিলা, খরাদিপাড়া, রাজবাড়ী, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড় আরামবাগ, দূর্গাবাড়ী, বালুচর পয়েন্ট, উত্তর বালুচর, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, হাওয়াপাড়া, বারুদখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড ও আশপাশ এলাকায় শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
উন্নয়ন কাজের দিনে (শনিবার) নির্ধারিত সময়ের আগে কাজ শেষে হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। বিদ্যুৎ গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দু:খ প্রকাশ করেছেন।




