সারাদেশ

ধর্ষকদের ফাসির দাবিতে সৈয়দপুরে থিংকিং দ্যা হিউম্যানিটিসহ ৩০টি সংগঠনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সৈয়দপুর (নীলফামারী) থেকে: সৈয়দপুর ধর্ষকদের বিরুদ্ধে আন্দোলনের ইতিহাস সৃষ্টি হয়েছে। ৩০টির এর অধিক সংগঠন ও ৫ শতাধিক স্বেচ্ছাসেবক এক কাতারে আবদ্ধ হয়েছেন। একটাই দাবি “করোনা ভ্যাকসিনের আগে ধর্ষনের ভ্যাকসিন চাই” ।


নীলফামারীর সৈয়দপুরে করোনা ভ্যাকসিনের আগে ধর্ষনের ভ্যাকসিনের দাবী জানিয়ে একত্রে মানববন্ধন করেছে ৩০ টিরও অধিক স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় হতে সাড়ে ১১ টায় পর্যন্ত সৈয়দপুরের স্বেচ্ছাসেবকবৃন্দব্যানারে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৩০ টিরও অধিক সংগঠনের ৫ শতাধিক স্বেচ্ছাসেবক মুখে কালো ব্যাজ ও হাতে বিভিন্ন প্লেকার্ড ব্যানার নিয়ে অংশগ্রহন করে। দেশে বেড়ে যাওয়া নারী, শিশু ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে স্বেচ্ছাসেবকরা একত্রে হয়ে বিশাল ওই মানববন্ধন করে।

কর্মসূচী বাস্তবায়ন কমিটির আহবায়ক ও ‘আমাদর প্রিয় সৈয়দপুর’ সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী সভাপতিত্বে ও খুরশিদ জামান কাকনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাংবাদিক এম আর আলম ঝন্টু, প্রেসক্লাব সদস্য মেহরুন নেসা, সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শিউলী সুলতানা, কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু প্রমুখ।

বিশেষ করে এতে অংশ নেন এইচ বি রিতার তত্বাবদানে আমেরিকা থেকে পরিচালিত নন-প্রোফিট সোস্যাল অর্গানাইজেশন ‘থিংকিং দ্যা হিউম্যানিটির’ বাংলাদেশে দায়িত্বরত সংগঠনের প্রধান পরিচালিকা জিনাত আরা জিতু এবং ইতু, সুমি, রিয়েল, আমির, পলাশ, জোবায়ের, হৃদি, সিয়াম, রবি, রেজা, তমাল ও রাকিব লিজু।

আরো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অংশ গ্রহণ করেন, ব্যাট থিং ট্যাং এর ফারুক হোসেন, অগ্রযাত্রা সমাজ সেবা সংঘ এর তরিকুল ইসলাম, স্বপ্নদিশারী থেকে খন্দকার আবিদা সুলতানা, হিউম্যানিটি অব সৈয়দপুর থেকে সুলতান, আলোর মিছিল থেকে শিপন ইসলাম, ব্লাড ডোনাট ফাউন্ডেশন থেকে আব্দুল্লাহ চৌধুরী, মানবতায় আমরা থেকে ফয়সাল আনসারী, প্রথমআলো বন্ধুসভা থেকে জেসমিন আরা, গোল্ড ব্লাড ডোনার থেকে খুরশিদ আলম, রক্তদান সংস্থা থেকে শাহীন, সামিউল আলিম প্রমুখ।

এছাড়া উক্ত মানববন্ধনে সেতুবন্ধন, সার্চটিম, সেফটি জোন, বিএফইউডিএস, ধলাগাছ সমাজ সেবা সংঘ, স্বপ্নসিড়ি, রক্তদান সংস্থ্যা, বিইউএফজি, হৃদয়ে সৈয়দপুর, গরীব চিকিৎসা সেবা, ব্রাইট হিউম্যানিটি, স্পন্দন, নবজাগরণ, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন, নারী মুক্তি সংস্থা, অনির্বান সোসাইটিসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহন করে।

মানববন্ধনে স্বেচ্ছাসেবকরা ধর্ষকদের বিচারের জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করা, ৩০ দিন কার্যদিবসে ধর্ষকদের বিচার সম্পন্ন করা, প্রতিটি জেলায় ধর্ষণ প্রতিরোধে আলাদা টাস্কফোর্স গঠন, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন, ধর্ষকদের কোন রাজনৈতিক প্রশ্রয় না দেওয়া, এবং ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বিধান করার দাবী জানায়।

Related Articles

Back to top button