সিলেট

আ ফ ম কামালের মৃত্যুতে সিসিক মেয়র আরিফের শোক

সিলেটমিডিয়াডেস্ক :: সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আ ফ ম কামালের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এক শোকবার্তায় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আ ফ ম কামালের মৃত্যুতে সিলেটবাসী একজন খাঁটি সমাজসেবককে হারিয়েছে, এ ক্ষতি পূরণ হবার নয়।’ তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, শনিবার রাত ১০টা ২০ মিনিটে নগরীর ওয়েসিস হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

খবর পেয়ে মেয়রসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে যান।

Related Articles

Back to top button