সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক:
অনলাইন সাংবাদিকদের প্রাণের সংগঠন স্বমহিমায় প্রতিষ্ঠিত সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা বুধবার বিকেল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের সঞ্চালনায় অনলাইন প্রেসক্লাবের অফিস সংলগ্ন রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত গতকালকের বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিত চৌধুরী।
সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লোকমান হাফিজ। শোক প্রস্তাব পাঠ করেন ক্লাবের সহ-সভাপতি মোঃ গুলজার আহমদ। এরপর ক্লাবের বার্ষিক রিপোর্ট পেশ করেন ক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ। ক্লাবের কোষাধ্যক্ষ মেহেদী কাবুল বার্ষিক আর্থিক বিবরণী সাধারণ সভায় উপস্থাপন করেন। এরপর উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সাধারণ সভায় মুক্ত আলোচনায় ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও সুসংগঠিত করতে করণীয় সম্পর্কে ক্লাব সদস্যরা পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন এড. কামাল আহমদ, সজলু লস্কর, মবররুর আহমদ সাজু, কে.এ রহিম, তারেক আহমদ খান, দেবব্রত রায় দিপন, তাওহীদুল ইসলাম প্রমূখ।
পরিশেষে সভাপতি মুহিত চৌধুরী’র সমাপনী বক্তব্যের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘটে।




