লিড নিউজ

ওসমানীনগরে গাঁজাসহ যুবক আটক

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে ৩০০ গ্রাম গাঁজাসহ রিবুল মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউরকাপন গ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে।

সোমবার রাত পৌনে ১০টার দিকে এসআই মহিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সাদীপুর ইউনিয়নেরর চাতলপাড় আকমত মিয়ার কলোনি থেকে তাকে আটক করে।

সোমবার রাতেই রিবুলের বিরুদ্ধে মাদক আইনে একটি (মামলা নং-১৬) দায়ের করা হয়। আজ মঙ্গলবার সকালে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

  1. ওসমানীনগর থানার এসআই মহিবুর রহমান মাদক সহ ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button