লিড নিউজসিলেট বিভাগ

বানিয়াচং তাবলিগের প্রবীণ মুরুব্বি হাজী আব্দুল মালিক বিশ্বাসের জানাযা সম্পন্ন

শেখ বশীর আহমদ, (বানিয়াচং) হবিগঞ্জ: হবিগঞ্জজেলার বানিয়াচং উপজেলার তাবলিগ জামাতের অন্যতম প্রবীন মুরুব্বি হাজি আব্দুল মালিক বিশ্বাস রহ. এর নামাজে জানাজা আজ ১৫ আগষ্ট শনিবার সকাল ১১ টায় মরহুমের নিজ বাড়ী সংলগ্ন সদরের শেখের মহল্লার পশ্চিম মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ পূর্ব মরহুমের জীবনী সম্পর্কে সংক্ষিপ্তি আলোচনা ও স্মৃতিচারণ করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) এর সাংসদ, আলহাজ্ব আব্দুল মজিদ খান এমপি, আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর), বানিয়াচং কেন্দ্রীয় শাহী ঈদগাহের ইমাম শাইখুল হাদিস আল্লামা ফজলুর রহমান খাঁন, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, মাওলানা শাইখ মুখলিছুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান, ইকবাল হুসেন খান, মাও. আব্দুল জলিল ইউসূফী, মাও. মুনতাছির আলম সোহান, উপজেলা প্রশাসন, স্থানিয় আলেম উলামা, তাবলিগ জামাতের জেলা ও উপজেলার মুরুব্বি ও সাথীবৃন্দ। জানাযার নামাজের ইমামতি করেন মরহুমের বড় সন্তান, মাওলানা আব্দুল হালিম (সুহেল বিশ্বাস)। পরে মরহুমকে উনার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Related Articles

Back to top button