প্রবাস

বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতার কার্যনির্বাহী কমিটি গঠন

কে.এম. সুহেল আহমদ, কাতার থেকে: কাতারস্থ বাংলাদেশের সাংবাদিক ও লেখকদের মূলধারার সংগঠন ‘বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশন,কাতার’ এর পুরাতন কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটির সাধারণ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগের কমিটিকে বিলুপ্ত করে নতুন কার্যনির্বাহী কমিটি ২০১৯-২০২০ গঠন করা হয়েছে। এতে অধ্যাপক আমিনুল হককে সভাপতি শাহাবুদ্দিন শামীমকে সাধারণ সম্পাদক ও আমিনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এর মধ্যে সিনিয়র সহ-সভাপতি দৈনিক যুগান্তর কাতার প্রতিনিধি শরিফুল ইসলাম আবুল,সহ-সভাপতি জেটিভি বাংলা কাতার প্রতিনিধি মিল্লাত কামাল,সহ-সভাপতি কলকাতা টিভি কাতার প্রতিনিধি শাহ আলম খান,যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহাম্মেদ খালিদ, কাতার প্রতিনিধি,বাংলা ট্রিবিউন। সাহিত্য সম্পাদক আবু হানিফ রানা,কাতার প্রতিনিধি যমুনা টিভি, প্রচার সম্পাদক হারুনুর রশিদ মৃধা কাতার প্রতিনিধি এটিএন বাংলা,দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম কাতার প্রতিনিধি এটিএন নিউজ। সমাজ কল্যাণ সম্পাদক,শাহেদ আহমেদ,কাতার প্রতিনিধি এসএ টিভি। সদস্য জুড়ি নিউজ হাসানুজ্জামান সম্পাদক, বার্তা সম্পাদক ইমরান হাসান ত্রিশাল বার্তা, সম্পাদক আওয়ার কন্ঠ নুরে আলম জাহাঙ্গীর, মোশারফ হোসেন জনি ৫২ বাংলা টিভি কাতার প্রতিনিধি, সোহেল আহমেদ কাতার প্রতিনিধি সিলেট মিডিয়া, শেখ ফারুক চ্যানেল এস, শফিকুল ইসলাম তালুকদার লাইভ এডমিন।

Related Articles

Back to top button