শিক্ষাঙ্গন

গ্রাব আইটির ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

মিডিয়া ডেস্কঃ ইংরেজি নতুন বছর উপলক্ষে গ্রাব আইটির ২০২১ খ্রিষ্টাব্দের দেয়াল  ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রাব আইটির ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে এর মোড়ক উন্মোচন করা হয়।

নোয়াপাড়া ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মুহাম্মদ মফিজুল ইসলাম ও গ্রাব আইটির ব্যবস্থাপনা পরিচালক আজহার অপু প্রকাশিত ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন।

এসময় আরও  উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ ইউসুফ মোল্লা, ইউনাইটেড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল এর সিনিয়র শিক্ষক মোঃ নূরুল হক তালুকদার ও সহকারী শিক্ষিকা ওয়ালিয়া আজহার সুইটি সহ গ্রাব আইটির  প্রশিক্ষক ও কর্মকর্তাবৃন্দগণ।

Related Articles

Back to top button