আইন আদালতজাতীয়শিক্ষাঙ্গন
ঢাবির আবাসিক হলে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আলমগীর কবীরকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে আজ সন্ধ্যা ৬টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ মো. মাসুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে ফজলুল হক মুসলিম হলে সংঘটিত ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।




