সিলেট বিভাগ
করোনায় আক্রান্ত সাংবাদিক আজিজ আহমদ সেলিম, দোয়া কামনা

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিম।
বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসে। ল্যাব সুত্র সিলেটভিউকে এ তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আজিজ আহমদ সেলিম করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অবস্থা গুরুতর হওয়ায় বৃহস্পতিবার তাকে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।
এদিকে, আজিজ আহমদ সেলিমের সুস্থতা কামনায় সকলের দোয়া কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।




