লিড নিউজ
২৭শে রমজানের রাতে মসজিদে হারামে প্রায় ২০ লাখের বেশি মানুষ মোনাজাতে শরীক

সেলিম আহমেদ, সৌদি আরব প্রতিনিধিঃ পবিত্র মক্কায় শবে কদরের রাতে মক্কার বিখ্যাত মসজিদ আল হারামে ২০ লাখেরও বেশি মুসল্লি সমবেত হয়েছেন ।
মসজিদ আল হারামে ২৭শে রমজানের রাতে প্রায় ২০ লাখের বেশি মানুষ এশা এবং তারাবীর নামাজ আদায় করেছেন । সেসময় মসজিদে অত্যন্ত আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছিল। এর আগে পবিত্র রাতকে কেন্দ্র করে দুই পবিত্র মসজিদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন বাদশাহ সালমান ।
এছাড়া আল্লাহ তা’লার অতিথিদের জন্য প্রয়োজনীয় সেবা করা ও সব ধরনের নিরাপত্যার ব্যবস্থা রয়েছে । মুসলমানরা ২৬ রমজান দিবাগত রাত অর্থাৎ ২৭শে রমজানকে লাইলাতুল কদর হিসেবে বিবেচনা করে। কারন এই রাত সহস্র মাস অপেক্ষা উত্তম।
এ রাতে তারা কামনা করে যেন তাদের সকল গুনাহ মাফ করে তাদের জন্য মহান আল্লাহ জান্নাতের দ্বার খুলে দেন । প্রতি বছর রোজার সময় ওমরাহ পালনের জন্য প্রচুর মানুষ মক্কায় হাজির হয় । রোজার শেষ ১০ দিনেই লোক সমাগম সবচেয়ে বেশি হয় ।
প্রতি বছর ২৭শে রামজান রাতে বিশ্বের মুসলিম উম্মার জন্য এবং নিজের গোনাখাতা ও পাপ মোছনের জন্য শবে কদরের রাতে মক্কার মসজিদুল হারামে সবছেয়ে বড় দোয়া ও মোনাজাত হয় , এবারো পবিত্র মক্কা মসজিদুল হারামে মসল্লীদের কমতি ছিলোনা , লাখ লাখ মুসলিম মক্কা মসজিদুল হারামে শরীক হয়েছেন এই মোনাজাতে ।
এতে দোয়া পরিচালনা করেন মসজিদুল হারামের ঈমাম আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আস-সুদাইস , তিনি বিশ্বের মুসলীম উম্মার জন্য বিশেষ দোয়া করেন ।




