বিয়ানীবাজারে ৩নং ওয়ার্ডে পুন:নির্বাচন আজ


বিয়ানীবাজার প্রতিনিধি :
বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনের বিভিন্ন অসংগতি ও অনিয়ম তুলে ধরে উচ্চ আদালতে স্বতন্ত্র মেয়র প্রার্থী পৌর প্র্রশাসক তফজ্জুল হোসেনের দায়ের করা দুই রীট আপিলে একটি সংক্ষিত শুনানি হয়েছে এবং অপরটি আদালত খারিজ করেছেন। গত ২ মে রীট আপিলের সংক্ষিপ্ত শুনানিতে আদালত নির্বাচন কমিশনকে ৪ সপ্তাহের মধ্যে জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া রবিবার ৩নং ওয়ার্ডের কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনর্নির্বাচন স্থগিত এবং একই সাথে ৬টি ওয়ার্ডের ৭টি কেন্দ্রে পুনর্নির্বাচন অনুষ্ঠানে আবেদন করেন। আদালত তার এ রীট আবেদন খারিজ করে দেন।
রবিবার সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে ৮নং আদালতে রীট (৬২৮৫/২০১৭) আপিল করেন তফজ্জুল হোসেন। এছাড়া গত ২ মে তিনি প্রথম রীট (৬১৫৫) আবেদন দায়ের করেন। এ রীট আবেদেন পৌরসভার ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডে পুনর্নির্বাচন অনুষ্ঠানের জন্য পয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি আদালতে দ্বারস্থ হন। এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের যৌথ বেঞ্চ শুনানী শেষে নির্বাচন কমিশনকে আগামী ৪ সপ্তাহের মধ্যে এ ব্যাপারে জবাব দেয়ার নির্দেশ প্রদান করেন।
এদিকে আজ ৮ মে কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনর্নির্বাচনের
রিটার্নিং কর্মকর্তা কেন্দ্রে তিনজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করার বিষয়টি অবহিত করেন। এছাড়া কেন্দ্রে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।




