লিড নিউজসারাদেশ

স্বামীকে তালাক দিয়ে ফেসবুকের প্রেমিকের বাড়িতে নববধূর অনশন!

নিউজ ডেস্ক: ময়মনসিংহের তারাকান্দায় প্রেমিকের টানে স্বামীকে তালাক দিয়েছেন নববধূ। উপজেলার কামারগাঁও ইউনিয়নের ভেরুয়া গ্রামের আবুচানের ছেলে প্রেমিক সাদ্দাম হোসেনের বাড়িতে গত রবিবার দুপুর থেকে অনশন শুরু করছেন ওই ছাত্রী। বিয়ের দাবিতে অনশনে বসা তরুণী তারাকান্দা বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী।

তালাকের পর প্রেমিকের বিয়ের আশ্বাসে বিভিন্ন স্থানে নিয়ে বেশ কয়েকবার ওই কলেজ ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে। পরে বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক সাদ্দাম টালবাহানা শুরু করে। এ অবস্থায় বিয়ের দাবিতে তিনদিন ধরে অনশন করছেন ওই কলেজছাত্রী।

অনশনে থাকা ওই ছাত্রী জানান, তিন বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় সাদ্দামের সঙ্গে। ফোনের মাধ্যমেই তার সঙ্গে কথাবার্তার এক পর্যায়ে গভীর সম্পর্ক প্রেমে পরিণত হয়।

তিনি বলেন, হঠাৎ আমার পরিবার অন্য জায়গায় বিয়ে দেন আমার ইচ্ছার বিরুদ্ধে। এতে সাদ্দাম আরো বেপরোয়া হয়ে ওঠেন। মোবাইলে কান্নাকাটি করে সাদ্দাম আমাকে একদিনও সংসার করতে দেয়নি।

তার কথায় ওই স্বামীকে তালাক দিতে বাধ্য হই। গত কয়েক মাস ধরে তার সঙ্গে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক হয়েছে আমার। হঠাৎ সাদ্দাম আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরিবারের অজুহাত দেখিয়ে অন্যত্র বিয়ে করার পাঁয়তারা করে এবং আমাকে এড়িয়ে চলে। তাকে বিয়ে না করতে পারলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। এ অবস্থায় বেঁচে থাকাটাই কষ্ট।

সম্প্রতি বিচ্ছেদ হওয়া এই নববধূ বলেন, নিজ পরিবার থেকেও এখন তিনি বিচ্ছিন্ন হওয়ার পথে। বিয়ে করা স্বামীকেও ছাড়তে হয়েছে। শুধুমাত্র সাদ্দামের আশ্বাসে এসব করেছেন।

এদিকে মেয়েটির পরিবার জানায়, লেখাপড়া করা অবস্থায় তাকে অন্যত্র বিয়ে দিলেও সাদ্দাম মেয়েটিকে সংসার করতে দেয়নি।

স্থানীয়রা জানান, মেয়েটির অনশনের পর থেকে প্রেমিক সাদ্দাম ও তার বাড়ির লোকজন পালিয়েছে।

এ ব্যাপারে জেলার তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, অনশনরত কলেজছাত্রীকে ওই বাড়ি থেকে গত রাত উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রীর বাড়ি ফুলপুর। তাই তাকে বুধবার ফুলপুর থানায় পাঠানো হয়েছে। সূত্র: ঢাকাটাইমস

Related Articles

Back to top button