সিলেট বিভাগ

বানিয়াচংয়ে ঝগড়া থামাতে গিয়ে গুরুতর আহত হলেন বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক: বানিয়াচংয়ে ঝগড়া থামাতে গিয়ে মানিক মিয়া চৌধুরী (৬০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন।
গতকাল রোববার (২৭ জুন) সকাল ৮টায় সাগর দিঘির পূর্বপাড় মহল্লায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সাগর দিঘির পূর্ব পাড় মহল্লার মৃত এজাবত খার মেয়ে সখিনা বেগম (৪৫) এর ছাগল প্রায়-ই মানুষের ফসলি জমি নষ্ট করে এবং গাছ খেয়ে ফেলে। এতে করে কে বা কারা তার ছাগলকে মারধোর করে। এ ঘটনাকে কেন্দ্র করে বানেশ্বর বিশ্বাসের পাড়ার আব্দুল আওয়ালের ছেলে অলি মিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সখিনা বেগম। অলি মিয়া গালিগালাজ এর কারণ জিজ্ঞাসা করলে সে আরও ক্ষিপ্ত হয়। শুরু হয় দু-জনের মধ্য বাকবিতন্ডা এক পর্য্যয়ে লাঠি নিয়ে তার উপর চড়াও হয়। এতে করে উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে মানিক মিয়া চৌধুরী মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। তার মাথায় ৯টি সেলাই লেগেছে।

বর্তমানে তিনি বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
অবস্থা বেগতিক হলে ৯৯৯ নাইনে ফোন দিলে তাৎক্ষণিক পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

Related Articles

Back to top button