লিড নিউজসিলেট বিভাগ
শাহপরাণ এলাকা থেকে ভারতীয় বিস্কুটসহ গ্রেফতার ১


নিউজ ডেস্ক: শাহপরাণ এলাকা থেকে ভারতীয় বিস্কুটসহ চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব জানায়, গতকাল বুধবার (২ আগস্ট) রাত ০৯ টার দিকে র্যাপিডএ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব)-এর একটি দল শাহপরাণ থানারধীন সুরমা গেইট এলাকা থেকে মো. নাঈম (২৩) নামের এক চোরাকারবারিকে আটক করে। এসময় তার কাছ থেকে ৮ হাজার ২ শত ৮০ পিস ভারতীয় বিস্কুট জব্দ করা হয়।
নাঈম সিলেটের মোগলাবাজার থানার শিববাড়ি এলাকার রহমত কলোনির মৃত শহিদ মিয়ার ছেলে।
পরে তাকে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করেছে র্যাব।




