লিড নিউজ

সিএনজি ভাঙ্গচুরের প্রতিবাদে জুড়ী-ফুলতলা রোড অবরোধ

আব্দুর রহমান শাহীন,জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের পার্শ্বে “মাহিরা এন্টারপ্রাইজ” ( নাম্বার বিহীন নতুন সিএনজি)’র সামনের গ্লাস ভাঙ্গচুরের প্রতিবাদে বৃহস্পিবার (২৫ মে) জড়ী বিজিবি ক্যাম্প চত্ত্বরের সামনে সিএনজি শ্রমিকরা তাদের সিএনজি দিয়ে রাস্তা (ব্যারিকেট) অবরোধ করে রাখে।

এতে জুড়ী-কুলাউড়া, জুড়ী-ফুলতলা রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে জুড়ী থানা পুলিশ উপস্থিত হয়েও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পারেনি। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হিমশিম খেতে হয় তাঁদের !

পরে জুড়ী থানার ওসি জালাল উদ্দিন, ওসি (তদন্ত) শামছুল ইসলাম উপস্থিত হয়ে শ্রমিকদের দাবীর প্রতি একাত্ত্বতা পোষণ করলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। বাস মালিক সভাপতি সাবেক চেয়ারম্যান হাজী মঈনুদ্দীন মইজন বিষয়টি দেখে দিবেন বলে আশ্বাস দিলে, শ্রমিকরা প্রায় ২ঘন্টা পর অবরোধ তুলে নেয়।

এ অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় জুড়ী শহরে। ফলে যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। বিজিবি ক্যাম্পের সামনে এ রকম পরিস্থিতি।সৃষ্টি হলেও বিজিবি সদ্যস্যদেরকে দর্শকের ভূমিকা পালন করতে দেখা যায়।

Related Articles

Back to top button