সারাদেশ
রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

রাজধানীর শ্যামপুরে ট্রাকের ধাক্কায় মো. শাকিল (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন।
শুক্রবার (৭ জানুয়ারি) গুরুতর আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে ভোর ৫টার দিকে শাকিলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।




