সারাদেশ
বন্যা পরিস্থিতিতে ‘আস্থা’ পরিবারের অক্লান্ত পরিশ্রম


নিজস্ব প্রতিনিধিঃ ২৮ সেপ্টেম্বর সোমবার রাত ৯টার দিকে নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ ইউনিয়নের অন্তর্গত আমরুল কসবা গ্রামের যোগাযোগের অন্যতম রাস্তার একটি বাধ প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হলে, বিষয়ে নজড়ে এলে অত্র এলাকার মেম্বার নজরুল ইসলাম এর তত্বাবধানে এবং এলাকার কিছু ব্যক্তিবর্গদের সাথে নিয়ে বাধটি রক্ষার চেষ্টা করে আস্থা অ্যাসোসিয়েশন পরিবারের সদস্য বৃন্দ যার ফল শ্রুতিতে বাধটি এখন অক্ষত রয়েছে।
অত্র গ্রামের মেম্বার নজরুল ইসলাম বলেন, হঠাৎ বাধটি ভেঙে যাওয়ার উপক্রম বুঝতে পেরে আমরা রক্ষণের চেষ্টা করি। দ্রুত বালি বস্তা বন্দির মাধ্যমে এই অক্লান্ত পরিশ্রমে আস্থা অ্যাসোসিয়েশন এর সদস্য বৃন্দ যেভাবে এগিয়ে এসেছে সত্যিই প্রশংসার দাবিদার। আমি আন্তরিক ভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা এভাবে সামাজিক কল্যাণে নিজেদের নিয়োজিত রাখুক এটাই কামনা করি।
আস্থা অ্যাসোসিয়েশন পরিবারের যারা এই অক্লান্ত উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ অর্থ সম্পাদক নাঈম জুনিয়র, দপ্তর সসম্পাদক রাব্বি হোসেন, আকাশ ইসলাম, আলামিন, আনোয়ার, খাইরুল প্রমুখ।




