উল্লেখযোগ্যসারাদেশ

বাসায় ঢুকে কলেজ ছাত্রীকে গণধর্ষণ, অতঃপর…

নিউজ ডেস্ক: চট্টগ্রামের চকবাজারে বাসায় ঢুকে দুর্বৃত্তরা এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

১৩ জুলাই, শুক্রবার চকবাজার জঙ্গিশাহ মাজার গেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত ৭ জুলাই রাতে এই গণধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- নগরীর জঙ্গিশাহ মাজার এলাকার বাসিন্দা মো. মহিউদ্দিন (২২), বাদুরতলা, হারেছ শাহ মাজার গেইট এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম সাকিব (২২), জঙ্গীশাহ মাজারের পূর্ব পাশের বাসিন্দা আশিক ইমরান (২৪), চান্দগাঁও থানার বারইপাড়ার বাসিন্দা রাজবীর হোসেন নয়ন (২২) ও বারইপাড়ার বাসিন্দা মোশাররফ হোসেন আকাশ (২২)।

সিএমপির চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাদুরতলার জঙ্গীশাহ বাড়ির একটি ব্যাচেলর বাসায় ভাড়ায় থাকতেন দুই কলেজ ছাত্রী। ৭ জুলাই রাতে তারা প্রাইভেট শিক্ষকের কাছে পড়ার সময় এলাকার ৬ বখাটে যুবক বাসায় প্রবেশ করে তাদের ভয়ভীতি দেখিয়ে আসামাজিক কাজের অভিযোগ তুলে প্রথমে চাঁদা দাবি করে। ধর্ষিতা ছাত্রীর শিক্ষক ও তার বান্ধবীকে মারধর করে তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ওই ছাত্রীকে একের পর এক ধর্ষণ করে এবং সে দৃশ্য মোবাইলে ফোনে ধারণ করে বখাটেরা।

এ নিয়ে মামলা হওয়ার ৭ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে ৬ জনের মধ্যে অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত মোবাইল ও টাকা জানান ওসি।

Related Articles

Back to top button