লিড নিউজহবিগঞ্জ

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০, আটক ১০

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের সদর উপজেলার হুরগাও গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। অাহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে এ সংঘর্ষের সূত্রপাত হয় গরু দিয়ে ধানের খড় খাওয়ানোকে কেন্দ্র করে। এ ঘটনার পর পুলিশ ১০ জনকে আটক করেছে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার হুরগাও গ্রামের আয়াত আলীর ধানের খড় একই গ্রামের শামীম মিয়ার গরু খেয়ে ফেলে। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে শিশুসহ অন্তত ৫০ আহত হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Related Articles

Back to top button