জাতীয়লিড নিউজ

মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে যা বললেন শিপ্রা

নিউজ ডেস্ক: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ড সম্পর্কে প্রত্যেকটি সত্য তুলে ধরবেন বলে জানিয়ে শিপ্রা দেবনাথ বলেছেন, হঠাৎ করে সব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে যাওয়ায় আমরা ট্রমাটাইজড। আমাদের সঙ্গে যা হয়েছে, যে অন্যায়টা হয়েছে; দেশবাসী সবসময় আমাদের সঙ্গে ছিলেন। আমরা তাদের উদ্দেশে বলব- ‘প্লিজ, প্রে ফর আস। সিফাত এবং আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আপনারা আমাদের পাশে ছিলেন, পাশে থাকবেন। আপাতত এতটুকুই বলার আছে। আমরা প্রত্যেকটা কথা বলব। প্রত্যেকটা সত্যি বলব। একটু সময় দেন। প্রচুর গুজব শোনা যাচ্ছে। আমরা বিভ্রান্তিমূলক নিউজ চাই না।

সোমবার রাতে কক্সবাজারে যমুনা টেলিভিশনের মুখোমুখি হন শিপ্রা দেবনাথ ও সাহেদুল ইসলাম সিফাত।

এদিকে সাহেদুল ইসলাম সিফাত বলেন, মানসিকভাবে শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থ আছি। একটা গুজব ছড়িয়েছিল যে হয়তো আমার পায়ে গুলি লেগেছিল। আসলে এ রকম কিছু হয়নি। আমি সম্পূর্ণ সুস্থ আছি। আশা করি সুষ্ঠু তদন্ত হবে। সুষ্ঠু বিচার হবে। আর তো কিছু চাওয়ার নাই। আর যিনি চলে গেছেন তাকে তো আর ফেরানো যাবে না।

প্রসঙ্গত, ঈদের আগের রাতে (৩১ জুলাই) কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে টেকনাফের বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ সময় তার সঙ্গে ছিলেন সাহেদুল ইসলাম সিফাত। ভ্রমণ বিষয়ক তথ্যচিত্র নির্মাণের জন্য মেজর (অব.) সিনহা, শিপ্রা, সিফাত ও তাসকিন ৩ জুলাই থেকে কক্সবাজারে অবস্থান করছিলেন।

Related Articles

Back to top button