সিলেট বিভাগ

নবীগঞ্জে তরুণ আলেমদের যুব জমিয়তে যোগদান

শেখ বশীর আহমদ: হবিগঞ্জ জেলার নবীগঞ্জে একঝাঁক যুব-তরুণ আলেমরা যুব জমিয়তে যোগ দিয়েছেন। ১৮ আগষ্ট ২০ইং মঙ্গলবার যুব জমিয়ত বাংলাদেশের নীতি-আদর্শের সাথে একমত পোষণ করে উপজেলার একঝাঁক তরুণ- যুবক আলেমগণ সংগঠনের প্রাথমিক সদস্য ফরম পূরণ করে যোগদান করেছেন।

যোগদানকারীগণ হলেন : হাফেজ মাওলানা মুফতী ফখরুদ্দীন আহমদ, মাওলানা আল আমীন, মাওলানা আবুল হোসাইন, হাফেজ মাওলানা শেখ জামিল আহমদ, মাওলানা এমদাদুর রহমান, মাওলানা শামীম আহমদ রাজু, মাওলানা আব্দুর রহিম।
নবীগঞ্জ সদরের মসজিদে উমর রা. এর ৩য় তলায় উপজেলা যুব জমিয়ত আহ্বায়ক হাফেজ মাওলানা মোয়াজ আহমদ এর সভাপিত্বে ও সদস্য-সচিব, হাফেজ মাওলানা এম আজিজুল হক এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা জমিয়ত সাধারণ সম্পাদক, মুফতী সিদদীকুর রহমান চৌধুরী, নবীগঞ্জ জমিয়ত সভাপতি, সিলেট গলমুকাপন মাদরাসার শিক্ষা-সচিব, বিশিষ্ট মুহাদ্দিস, মাওঃ রুহুল আমিন, সহ-সভাপতি, শাইখুল হাদিস, আল্লামা ইমামদুদ্দিন, সেক্রেটারী মাওলানা ওয়াজেদ আলী, জেলা যুব জমিয়ত সেক্রেটারী মাওলানা শেখ বশীর আহমদ, নবীগঞ্জ উপজেলা জমিয়ত সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহিবুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হামিদ সোহান, জেলা যুব জমিয়ত প্রচার সম্পাদক মাওলানা শাহ হুমায়ুন আহমদ, হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়ত অর্থ সম্পাদক শাহ মুহাঃ মুনিরুল হক প্রমুখ। যোগদানপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ জমিয়ত ও জমিয়তে নেতৃত্বদানকারী সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের সোনালী ইতিহাসের স্মৃৃৃতিচারণ করে বিশ্বময় জমিয়তের জয়গানের কথা উল্লেখ করেন। সংক্ষিপ্ত অনুুুভূতি পেশ করতে গিয়ে যোগদানকারী তরুণ আলেমগণ বলেন আমরা শত বর্ষী সংগঠন জমিয়তের নীতি-আদর্শ, ইতিহাস ও বর্তমান সময়ে ইসলাম, দেশ-জাতির জন্য জমিয়ত নেতৃবৃন্দের আপোষহীন কর্মতৎপরতা দেখেই যোগদান করছি। আমরা যেন আজীবন এই আকাবিরের রেখে যাওয়া আমানত জমিয়তে আমৃত্য কাজ করতে পারি সবার কাছে সেই দোয়া কামনা করছি।

Related Articles

Back to top button