সিলেট বিভাগ

ওসমানীনগরে ভার্ড চক্ষু হাসপাতালে শিশুদের ছানি অপারেশনের কার্যক্রম শুরু

শহীদুর রহমান জুয়েল : সিলেটের ওসমানীনগরে ভার্ড চক্ষু হাসপাতাল শিশুদের চোখের অস্ত্রাপচার শুরু হয়েছে আজ রবিবার ১৩ ডিসেম্বর ১জন শিশুর চোখের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্নের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। দাতা সংস্থা কানাডিয়ান ফাউন্ডেশন ও অরবিস ইন্টারন্যাশনাল এর অর্থায়নে সিলেটের ওসমানীনগরে ভার্ড চক্ষু হাসপাতাল শিশুদের চোখের ছানি অপারেশনের কার্যক্রম শুরু হয়।

অস্ত্রোপচার শিশুর সংখ্যা ৮ জন এদের মধ্যে ৫ জন ছানি অপারেশনের জনিত সমস্যা ছিল শিশুদের চোখের অস্ত্রোপচার করেন চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন এবং কনসালটেন্ট ডাঃ আশিকুর রহমান ও ডাঃ বি কে এম আনোয়ার হোসেন সিনিয়র চোখ বিশিষ্ট ও সার্জন ভার্ড চক্ষু হাসপাতাল।

ওসমানীনগরে ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার এম ডি নূর হোসেন ও প্রকল্প ব্যবস্থাপক শফিকুর রহমান জানিয়েছেন, ৫ টি শিশুর চোখের ছানি ও ৩ জনের চোখের নেত্রনালির অস্ত্রাপচার সম্পন্ন হয়েছে।

ভার্ড চক্ষু হাসপাতালের শিশুবান্ধব বিভাগের মাধ্যমে শিশুদের চোখের ছানি অপারেশন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছে।

Related Articles

Back to top button