রাসুল সেনা পরিষদের উদ্যোগে সিরাত কুইজের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা প্রধান

আক্তার হোসাইন আলহাদী: রাসুল সেনা পরিষদ বানিয়াচং এর উদ্যোগে আয়োজিত সিরাত কুইজের পুরস্কার বিতরণ ও মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে—- উচ্চ শিক্ষার জন্য গমন উপলক্ষে হাফেজ মাওলানা এনামুল হক’কে সংবর্ধনা প্রধান করা হয়।
১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার জুম্মার নামাজের পরে বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের আমীর মাওলানা জিয়াউল হক খানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মুশিউর রহমান ও মাওলানা আমিন সূরুজ বানিয়াচঙ্গী’র যৌথ পরিচালনার মাধ্যমের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা দেওয়া হয়।
প্রথম পুরস্কার হিসাবে একটি মোবাইল সেট এবং সিরাত গ্রন্ত দেওয়া হয়েছে।
পেয়েছেন মাহফুজুর রহমান (২০) পিতা মৌলভী হাবিবুর রহমান, চানপাড়া।
বাকি প্রতিযোগীদের হাতে সিরাত গ্রন্ত উপহার দেওয়া হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মুফতী আমীর আহমদ, মাওলানা সূফী আহমদ, মাওলানা কামাল আহমেদ, মাওলানা আজিজুর রহমান চমকপুরী, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা কামরুল ইসলাম, ক্বারী বশির উদ্দীন খান,হাফেজ মুরসালিন আহমেদ, হাফেজ নাসির আহমেদ, হাফেজ আমিনুল হক, সৌরভ আহমেদ, নাজমুল হোসেন ত্বোহা, তাজুল ইসলাম, শামীম আহমেদ, মুরসালিন আহমেদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা সাইফুর রহমান।




