জাতীয়লিড নিউজ

সাহেদকে র‌্যাবের কাছে হস্তান্তর

মিডিয়া ডেস্কঃ  করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট দেওয়াসহ বিভিন্ন জালিয়াতির অভিযোগে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে সকল প্রতারণা মামলার দায়িত্ব র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সাহেদের মামলার সকল নথিপত্র র‌্যাবের কাছে হস্তান্তর করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম বিষয়ক পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।

তিনি বলেন, “সাহেদের মামলা সংক্রান্ত সকল নথিপত্র হাতে পেয়েছি। এখন ডিবির কাছ থেকে সাহেদকে আনার প্রক্রিয়া চলছে, আশা করছি সাহেদকে আনার প্রক্রিয়া আজকের মধ্যে সম্পন্ন হবে।”

এর আগে গত ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

২২ জুলাই র‌্যাবকে তদন্তের অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত ১৩ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সাহেদের তদন্তের অনুমোদন চায় র‌্যাব

Related Articles

Back to top button