সিলেট বিভাগ

“বাতায়ন মেধাবৃত্তি পরীক্ষা: অনলাইন ব্রিফিং করলেন সচিব ফজলে রাব্বী

নিউজ ডেস্ক: গত রোববার রাতে অনলাইনে বাতায়নের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এ ব্রীফিং দেন সিলেট উইমেন্স নার্সিং কলেজের ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর, বাতায়ন সচিব ও বাতায়ন স্বেচ্ছাসেবক টিমের কোঅর্ডিনেটর ফজলে রাব্বী আফজাল সাজু।তিনি মেধাবৃত্তি পরীক্ষা নিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য অত্যন্ত চমৎকার,মনোমুগ্ধকর ও প্রাঞ্ছল ভাষায় উপস্থাপন করেন।

সুপ্ত প্রতিভার দীপ্তি বিকাশের লক্ষ্যে শিল্প, বিজ্ঞান, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘বাতায়ন’ প্রতিবছরই এ বৃত্তি পরীক্ষা আয়োজন করে থাকে। প্রতিবারই অংশগ্রহণ করে প্রায় অর্ধশত স্কুল-মাদরাসার ৬/৭ শ’ শিক্ষার্থী। কিন্তু করোনাবিপর্যস্ত সংকটময় এই সময়ে বাতায়নের বৃত্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে জল্পনাকল্পনার অন্ত নেই। পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জট খুলতেই এই লাইভ ব্রিফিং এর আয়োজন করে প্রতিষ্ঠানটি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএমইএম অথরিটির আহবায়ক জহির আহমদ বাবর,সাজ উদ্দিন সাজু, গালিব মুশাহিদ, হোসাইন শাহ, রামিম আহমদ, জুনায়েদ আহমদ। লাইভ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোঃ আলমাছ উদ্দিন।

লিখিত বক্তব্য উপস্থাপন কালে ফজলে রাব্বী আফজাল সাজু বলেন,আমরা তাকিয়ে আছি সরকারের দিকে।কখন প্রতিষ্ঠান খুলবে।প্রতিষ্ঠান খুললেই আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়নের দিকে অগ্রসর হব।আমরা আপনাদের কাংখিত মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন ও সম্পন্ন করতে পিছপা হব না।

ফজলে রাব্বী আফজাল সাজু তাঁর বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী,স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।তিনি বাতায়নের বিগত দিনের কার্যক্রমও দেশবাসীর সামনে তুলে ধরেন।প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ দর্শক-শ্রোতা ও অভিভাবক এবং সুধীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Related Articles

Back to top button